৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা চান সাত কলেজ শিক্ষার্থীরা

২৭ জানুয়ারি ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

সাত কলেজ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ঢাবি ও সাত কলেজ শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘাতের ঘটনায় বিকাল ৪ টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড মামুন আহমেদের পদত্যাগসহ ছয় দফা দাবি করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের তারিখ ঘোষণা দাবি জানান তারা।

সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১২টায় ঢাকা কলেজ শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। গতকাল মধ্যরাতে নিউমার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলনে সাত কলেজ শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজীব উদ্দীন ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া সাইনা। এসময় তারা উদ্ভূত পরিস্থিতি নিরসনে সরকারের কাছে ছয় দফা দাবি জানান।

ছয় দফা দাবিগুলো হল

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে। 

২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর নিউমার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করতে হবে। 

৩. ঢাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। 

৪. সাত কলেজের সমন্বয়ে গঠিত বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ৪ ঘণ্টার মধ্যে অধিভুক্তি বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশের তারিখ ঘোষণা করতে হবে। 

৫. উদ্ভুত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসি সদস্য এবং ঢাবি ভিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এ সংঘাতময় পরিস্থিতির স্থায়ী সমাধান করতে হবে। 

৬. ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

স্নাতকে ইংরেজি কোর্স অন্তর্ভুক্তি নিয়ে ধোঁয়াশায় শিক্ষার্থীর…
  • ২২ এপ্রিল ২০২৬
মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬