সাত কলেজের সোমবারের সব পরীক্ষা স্থগিত

২৭ জানুয়ারি ২০২৫, ০৩:৪৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানী সরকারি সাত কলেজের সোমবারের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবার দিবাগত রাত ২টা ৪৪ মিনিটের দিকে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা কলেজের অধ্যক্ষের আবেদনের প্রেক্ষিতে সাত কলেজের সোমবার (২৭ জানুয়ারি) এর সব পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় সোমবারের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করে ঢাবি প্রশাসন। রবিবার দিনগত রাত দুইটার দিকে এক বার্তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম পঠানো এক বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ক্লাস স্থগিত করা হয়েছে। 

 

মাত্র ২০ মিনিট প্রকৃতিতে থাকলেই যেভাবে বাড়ে আপনার স্বাস্থ্য…
  • ২২ এপ্রিল ২০২৬
নিজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে আহত মাভাবিপ্রবি শিক্ষার্থী, আটক ১
  • ২২ এপ্রিল ২০২৬
বহিরাগতদের নিয়ে রাবি ছাত্রকে ছুরিকাঘাত, অভিযোগ অস্বীকার ছাত…
  • ২২ এপ্রিল ২০২৬
শিবির নেতার গোড়ালি কেটে দেওয়ার ঘটনায় উত্তপ্ত সংসদ, যা বললেন…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্রুশ ভাঙচুরে ঘটনায় নিজেদের দুই সেনাকে জেলে পাঠাল আইডিএফ
  • ২২ এপ্রিল ২০২৬
তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, কমবে কবে— জানালেন আবহাওয়াবিদ
  • ২২ এপ্রিল ২০২৬