তাঁতিবাজার মোড় অবরোধ ৭ কলেজের শিক্ষার্থীদের

২৬ জানুয়ারি ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM

© টিডিসি ফটো

পুরান ঢাকার তাঁতিবাজার মোড় অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮টার দিকে তাঁতিবাজার মোড়ে দুই প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে আশেপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা ‘মানি না মানবো না, স্বৈরাচারী আচরণ, প্রো-ভিসি তুই স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড়’, সাত কলেজের একশন, ডাইরেক্ট একশনসহ নানান স্লোগানে মিছিল করেন। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে রাখার পর শিক্ষার্থীরা জনভোগান্তির কথা সড়ক ছেড়ে দেন। 

এসময় কবি নজরুল কলেজ শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির আপডেট জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির সঙ্গে দেখা করতে গেলে তিনি অসদাচরণ করে শিক্ষার্থীদের নিজের কক্ষ থেকে বের করে দিয়েছেন। তারই প্রতিবাদে আমরা আজ বিক্ষোভ করেছি।

এই শিক্ষার্থী আরও বলেন, আমাদের যে পাঁচটি দাবি, তা অবিলম্বে মেনে নিতে হবে। নয়তো আমরা আবার আন্দোলনে নামবো। তাছাড়া ঢাবির প্রো-ভিসি শিক্ষার্থীদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছে, তার জন্য তাকে ক্ষমা চাইতে হবে।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাহাত বলেন, আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বৈষম্যমূলক আচরণ করেছে। আমাদের নতুন বিশ্ববিদ্যালয় তৈরির জন্য গঠিত কমিশনের পর থেকে সেই বৈষম্য আরও বেড়ে গেছে। প্রো ভিসির আজকের আচরণ কোনভাবেই শিক্ষক সুলভ আচরণ হয়নি। তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

কবি নজরুল কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী হৃদয় বলেন, আমরা চাই না আমাদের জন্য সাধারণ মানুষ কষ্ট করুক। এজন্য আমরা সড়ক ছেড়ে দিয়েছি।

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9