ক্ষমা না চাইলে ঢাবি প্রো-ভিসির বাসভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের

২৬ জানুয়ারি ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

শিক্ষার্থীদের সাথে অশোভন ও আপত্তিকর আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা না চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বাসভবন ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ রবিবার (২৬ জানুয়ারি) রাত ১০টায় রাজধানীর সাইন্স ল্যাবে মোড়ে সড়কে অবরোধ করে কর্মসূচি পালনকালে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরতদের পক্ষে এ ঘোষণা ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন। তিনি বলেন, সাত কলেজের বিষয়ে কিছু জানেন না।

শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রকাশ্যে রাস্তায় এসে শিক্ষার্থীদের কাছে ক্ষমা না চাইলে শিক্ষার্থীরা সেখানে থেকে উঠবে না।

এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬