সায়েন্স ল্যাব মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের, তীব্র যানজট

২৬ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও আশাপাশের মিরপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও আশাপাশের মিরপুর সড়ক অবরোধ শিক্ষার্থীদের © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা অবরোধ করেন। এতে সায়েন্সল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

সন্ধ্যা ৭টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা কলেজ সংলগ্ন মিরপুর সড়কে অবস্থান করছিল। আশপাশে সব সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

জানা গেছে, সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আজ বিকেলে শতাধিক শিক্ষার্থী আলোচনা করতে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের কার্যালয়ের সামনে যান। এসময় অধ্যাপক ড. মামুন আহমেদ দুই-তিনজন প্রতিনিধিকে তার কার্যালয়ে এসে কথা বলতে অনুরোধ করেন। তবে তার অনুরোধ না রেখেই সবাই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। এসময় ‘মব’ সৃষ্টি হলে ড. মামুন আহমেদ তাদের সঙ্গে আর কথা বলেননি। পরে এর প্রতিক্রিয়ায় সেখান থেকে তারা বেরিয়ে অবরোধ শুরু করেন বলে জানা যায়।

জানতে চাইলে অধ্যাপক ড. মামুন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আমার কার্যালয়ে এসে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে আসলে আমি দুই-তিনজন প্রতিনিধিকে আসতে বলি। তখন আমার অনুরোধ না রেখেই সবাই কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন এবং সেসময় এক ধরনের মব ক্রিয়েটিং হয়। এজন্য আমি আর কথা বলেনি এবং পরে তারা চলে যায়।

তবে ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন দাবি করে বলেন, আমরা পাঁচ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির কাছে গেলে তারা আমাদেরকে অপমান করে বের করে দেয়। এখন শিক্ষার্থীদের নিকট ক্ষমা চাওয়া সহ সবগুলো দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। না মানলে রাস্তা ছাড়ব না। 

শিক্ষার্থীদের দাবিসমূহ: ২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে; শ্রেণিকক্ষের ধারণক্ষমতার বাহিরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না; শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে; নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে; সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন একাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬