জবি শিবির সেক্রেটারিকে হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

২৬ জানুয়ারি ২০২৫, ০৫:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
জবি শিবির সেক্রেটারি হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

জবি শিবির সেক্রেটারি হেনস্থার প্রতিবাদে মানববন্ধন © টিডিসি ফটো

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতার দ্বারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রশিবির সেক্রেটারি রিয়াজুল ইসলামকে হেনস্থার প্রতিবাদে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, গতকাল সন্ধ্যায় সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতা রিয়াজুল ভাইকে হেনস্থা করেছে। এর আগে ছাত্রলীগ এমন ঘটনা ঘটিয়েছে। এখন আরেকটি দল একই আচরণ করতে চাইছে। ৫ আগস্টের পর একটি গোষ্ঠী নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাদের উচিত ছাত্রলীগের পরিণতির কথা মনে রাখা।  

তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল নেতারা জগন্নাথের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আমাদের হৃদয়ে আঘাত করেছে। চাঁদাবাজি এবং হেনস্থা করা তাদের অধিকার নয়। শেখ হাসিনার শাসনে আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইনি। রিয়াজুল শুধু ছাত্রশিবিরের সদস্য নন, তিনি জগন্নাথের একজন শিক্ষার্থী। তাকে আঘাত করা মানে পুরো জগন্নাথকেই আঘাত করা। আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সিয়াম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে হেনস্থা করা অত্যন্ত লজ্জার বিষয়। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হলে, সন্ত্রাসী শিক্ষার্থীদের ও তাদের পৃষ্ঠপোষকদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবি করছি। 

প্রসঙ্গত, গতকাল সূত্রাপুর থানায় একটি সভা চলাকালে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলামকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে হট্টগোল করেন এবং তাকে মারধরের চেষ্টা করেন। পরে ভুল বুঝতে পেরে তিনি রিয়াজুলের কাছে ক্ষমা চান।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9