বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর নাম সরিয়ে প্রজ্ঞাপনের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান

২৬ জানুয়ারি ২০২৫, ০৪:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি

সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন এবং স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সচিবালয়ের ২ নং গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা থেকে সচিবালয়ের ২নং গেটের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

এসময় অবস্থানরত শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যায় যাতে লেখা ছিলো, দাবি মোদের একটাই নাম আর ক্যাম্পাস চাই, ৮ বছর ক্যাম্পাসহীন আর কতদিন আর কতদিন? 

শিক্ষার্থীরা জানান, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ ৮ বছরেও স্থায়ী ক্যাম্পাসের ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হয়নি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন সময়ে তারা স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় আজ বাধ্য হয়েই সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনে অংশগ্রহণ এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইউনুস আলী বলেন, আমরা এখানে বসেছি, বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করে অধ্যাদেশ জারি এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য। আমাদের পর্যাপ্ত ক্লাস রুম নেই, পড়ালেখার পরিবেশ নেই। পৌরসভার ময়লা ফেলার যে ভাগার, সেটার সাথেই একাডেমিক ভবন হওয়ায় গন্ধে থাকা মুশকিল হয়ে পরে। বৃষ্টির দিনে ভাগারের সব পানি আমাদের যাতায়াত রাস্তা দিয়ে প্রবাহিত হয়। সর্বোপরি দ্রুত আমাদের দুইটি দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিফাত আহমেদ বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে এর আগেও আমরা বিভিন্ন সময় সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করা হয়। কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের দাবির প্রেক্ষিতে আজ আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আন্দোলনরত বিশ্ববিদ্যালয়টির এক শিক্ষার্থী জানান, ৫ আগস্টের পর এ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন নিয়ে একটি আলোচনা চলছিলো। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা আসিফ এবং নাহিদ জানায় আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হবে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। তবে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি নামটা বাংলাদেশ না হয়ে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি হওয়ার কথা। আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি হোক। পাশাপাশি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৮ বছর হলেও আমাদের কোনো জমি এবং স্থায়ী ক্যাম্পাস নেই। এর আগে আমরা বিভিন্নভাবে দাবিগুলো উত্থাপন করলেও কোনো কাজ হয়নি তাই বাধ্য হয়ে সচিবালয়ের সামনে এসেছি। আমরা শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে চাই। যদি তা না হয় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।  

ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফ্যাটি লিভার থেকে বাঁচতে বদলে ফেলুন এই ৮ অভ্যাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9