টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ৬ বিশ্ববিদ্যালয়

২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫ © টিডিসি সম্পাদিত

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাঙ্কিং-২০২৫’ প্রকাশিত হয়েছে। মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে ৮টিতে স্থান হয়েছে বাংলাদেশের ৬টি বিশ্ববিদ্যালয়ের। এরমধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি ক্যাটাগরিতে একসঙ্গে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে। 

এবারের সাবজেক্ট র‌্যাঙ্কিংয়ে দেশসেরা ৬ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে- বিজনেস এন্ড ইকোনমিক্সে নর্থ সাউথ ইউনিভার্সিটি, কম্পিউটার সাইন্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এডুকেশন স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট, লাইফ সাইন্সে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এন্ড হেলথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ফিজিক্যাল সাইন্সে বুয়েট এবং সোশ্যাল সাইন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রকাশিত র‌্যাঙ্কিং অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজনেস এন্ড ইকোনমিক্স ক্যাটাগরিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে ৬০১-৮০০তম’র মধ্যে অবস্থান রয়েছে ঢাবির। এ ক্যাটাগরিতে এই দুটি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

অন্যদিকে, কম্পিউটার সাইন্সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের আরও ৯টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

এডুকেশন স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের অন্যকোনো বিশ্ববিদ্যালয়ের স্থান হয়নি।

ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েট দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের আরও ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

লাইফ সাইন্সে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৫০১-৬০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের আরও ৪টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান রয়েছে।

মেডিকেল এন্ড হেলথে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৩০১-৪০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের আরও ৩টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

ফিজিক্যাল সাইন্সে বুয়েট দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৬০১-৮০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। তাছাড়া ৬০১-৮০০তম’র মধ্যে যৌথভাবে প্রথম স্থানে রয়েছে চুয়েট, জাবি, যবিপ্রবি, রুয়েট ও ঢাবিও। এই ক্যাটাগরিতে দেশের মোট ১০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে। 

সোশ্যাল সাইন্সে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান এবং একই ক্যাটাগরিতে আন্তর্জাতিক পর্যায়ে ৪০১-৫০০তম’র মধ্যে অবস্থানে রয়েছে। এই ক্যাটাগরিতে দেশের আরও ৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্থান হয়েছে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9