নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো টেডএক্স ইভেন্ট ২৫ জানুয়ারি 

২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজন হচ্ছে টেডএক্স ইভেন্ট

নজরুল বিশ্ববিদ্যালয়ে আয়োজন হচ্ছে টেডএক্স ইভেন্ট © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইভেন্ট ‘টেডএক্স’। টেড ইন্টারন্যাশনালের অনুমোদনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজন করছে, যার নামকরণ করা হয়েছে ‘টেডএক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি’।

আয়োজকরা জানান, আগামী শনিবার (২৫ জানুয়ারি) ত্রিশালের নজরুল অডিটরিয়ামে দিনব্যাপী এ ইভেন্ট অনুষ্ঠিত হবে। দেশবরেণ্য ৯ জন বক্তা এতে অংশ নেবেন, যারা নিজেদের অভিজ্ঞতা, উদ্ভাবনী চিন্তাধারা এবং দক্ষতা বৃদ্ধির কৌশল সম্পর্কে কথা বলবেন, যা তরুণদের জন্য হবে অনুপ্রেরণার উৎস।

ইভেন্টে বক্তা হিসেবে থাকবেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষিকা অপি করিম; এস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স-এর টেকসই উন্নয়নের সিনিয়র প্রভাষক ও লেখক আমিনুল ইসলাম; চেঞ্জ ইনিশিয়েটিভের কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ এম. জাকির হোসেন খান; চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা আশফাক নিপুন; নেসলে বাংলাদেশের কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী; বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক; ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আবদুল কায়ুম; শিশু অধিকার কর্মী, জলবায়ু আন্দোলনকারী ও মাই গোল চ্যাম্পিয়ন ফাতিহা আয়াত এবং এভারেস্ট বেসক্যাম্প সাইক্লিং অভিযানের বিশ্ব রেকর্ডধারী তাম্মাত বিল খায়ের।

আরো পড়ুন: দৃশ্যমান হচ্ছে মেরিটাইম ইউনিভার্সিটির দৃষ্টিনন্দন ক্যাম্পাস

ইভেন্টটির লাইসেন্সি এবং লিড অর্গানাইজার আবুল আবছার বাপ্পি বলেন, এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করা, যাতে তারা নিজেদের সৃজনশীল শক্তিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের একটি মঞ্চ দেবে, যেখানে তাঁরা অনুপ্রেরণাদায়ী গল্প শুনতে পারবেন এবং সৃজনশীল চিন্তাধারার গভীরতায় ডুব দিতে পারবেন। এছাড়াও অংশগ্রহণকারীরা উদ্যোক্তা, শিল্পী, গবেষক এবং কমিউনিটি লিডারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে প্রোগ্রামটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

ইভেন্টে অংশগ্রহণকারী সবার জন্য নাস্তা, মধ্যাহ্নভোজ, বিশেষ গিফট এবং সার্টিফিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও ইভেন্টে স্থানীয় ও জাতীয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত, নৃত্য এবং নাটকও থাকবে, যা পুরো আয়োজনকে আরও রঙিন করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু ঠেকাতে যা ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9