‘ভার্সিটির কালচার’ শেখানোর নামে নবীন শিক্ষার্থীদের র‌্যাগিং, ১৩ সিনিয়রকে শোকজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
২২ জানুয়ারি ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
মঙ্গলবার রাতে র‌্যাগিংয়ের অভিযোগ উঠলে শিক্ষার্থীদের উদ্ধার করে প্রক্টোরিয়াল বডি

মঙ্গলবার রাতে র‌্যাগিংয়ের অভিযোগ উঠলে শিক্ষার্থীদের উদ্ধার করে প্রক্টোরিয়াল বডি © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের একদল নবীন শিক্ষার্থীদের ‘চেইন অব কমান্ড’ ও ‘ভার্সিটির কালচার’ শেখানোর নামে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে একই বিভাগের জুনিয়রদেরকে ঘণ্টার পর ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটসংলগ্ন চিকনা মোড়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও অভিযুক্ত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীও রয়েছেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরিয়াল বডি ও বিভাগের শিক্ষকেরা ঘটনাস্থলে গিয়ে প্রথম বর্ষের ওই শিক্ষার্থীদের উদ্ধার করেন। পরে রাতে প্রক্টরের কাছে একটি অভিযোগ জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এ ঘটনায় বুধবার সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের কাছে পৃথক আরেকটি লিখিত অভিযোগ দেওয়ার পর ওই বিভাগের ১৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব লিখিতভাবে বিভাগীয় প্রধানের কাছে আগামী ৭ কার্যদিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

প্রথম বর্ষের ৩০ শিক্ষার্থী স্বাক্ষরিত লিখিত অভিযোগে বলা হয়, সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ, ১৮তম আবর্তন) শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ, ১৭তম আবর্তন) শিক্ষার্থীরা ‘চেইন অব কমান্ড’ ও ‘ভার্সিটির কালচার’ শেখানোর নামে ‘অমানুষিক’ নির্যাতন করে থাকেন। ‘ম্যানার’ শেখানোর নামে ঘণ্টার পর ঘণ্টা তাদের আটকে রাখা হয়। কারও অসুস্থতা বা কোনো অসুবিধা বিবেচনা করা হয় না। প্রায় রাতে ছেলেদের বঙ্গবন্ধু হলের ৪১৬ ও ৮২৪ নম্বর কক্ষে ও জঙ্গলবাড়িতে নিয়ে হেনস্তা করে ফজরের সময় ছাড়া হয়। অভিযোগে আরও বলা হয়, ‘মঙ্গলবার বিকেল ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত আমাদের ব্যাচের ৩২ শিক্ষার্থীকে ডেকে নিয়ে মানুষিক অত্যাচার করা হয়, যার ফলে সেখানে উপস্থিত দুজন মেয়ে অসুস্থ হয়ে পড়েন। এ রকম মিটিংয়ের আগেও অনেকে অসুস্থ হয়ে পড়েছিলেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, সিনিয়রদের জেলাসহ নাম আমাদের মুখস্ত করতে হয়। এমনকি কোন সিনিয়রের কি পছন্দ তাও মনে রাখতে বলা হয়। জোরপূর্বক ছেলেদেরকে নারী সিনিয়রের নাম্বার দিয়ে বলা হয় প্রপোজ করে কুপ্রস্তাব দিতে। এছাড়া নানানভাবে মেয়েদেরকে হেনস্তা করা হয়। এমনকি অকথ্য ভাষায় গালি দেয়া হয়। এসব কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। আমাদের ক্লাসমেট লাইজু একবার এসব বিষয়ের ভিডিও সাংবাদিকদের জানাতে চায়। এই খবর জেনে আমাদের উপর জোর করা হয় যেনো আমরা তার সাথে কথা না বলি। তাকে যেনো আমরা বয়কট করি এর জন্য সিনিয়ররা আমাদেরকে চাপ দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, কিছু শিক্ষার্থীকে নিয়ে সিনিয়র ব্যাচ বসেছিল। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে তাদের নিয়ে আসি। এ সময় সময় একজন শিক্ষার্থী কিছুটা অসুস্থ বোধ করেছিল, পরে সে ঠিক হয়ে যায়। পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা আমার দপ্তরে গতকাল অভিযোগ দিলেও সেটি প্রত্যাহার করে নেওয়ার জন্য আজ আবেদন করে। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগ থেকে তাদের শোকজ করা হয়েছে। আমার দপ্তর থেকেও শোকজ করা হবে।

এদিকে আজ বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পর বিষয়টি নিয়ে শিক্ষকদের সভা হয়। সভা শেষে দ্বিতীয় বর্ষের ১৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হচ্ছেন আশরাফ সিদ্দিকী, সারজিস হাসান, শায়েরি সিদ্দিকা, মো. মাসুম বিল্লাহ, মো. ইমরান হোসেন, নুসরাত জাহান, লিজা তালুকদার, ইফফাত মুশতারী, তামান্না আকতার, অর্পিতা রায়, মারুফ আহমেদ, রাইসা ইসলাম ও তাসমিয়া আনজুম।

সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার প্রক্টর অফিস থেকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হওয়ায় শিক্ষার্থীরা আজ লিখিত অভিযোগ দেয়। এ ঘটনায় যেসব শিক্ষার্থীর নাম এসেছে, তাঁদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু ঠেকাতে যা ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9