আজও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

২২ জানুয়ারি ২০২৫, ০১:০৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৩ PM
স্থায়ী ক্যাম্পাসের দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ © টিডিসি

প্রতিষ্ঠার আট বছরেও স্থায়ী ক্যাম্পাস না হওয়ায় ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে আজ ফের বগুড়া-নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে রেখেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

গত ১৮ নভেম্বর ও ১৮ ডিসেম্বর শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেলেও প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। কিন্তু দীর্ঘদিনেও আশানুরূপ সিদ্ধান্ত না আসায় এবার শিক্ষার্থীরা আশ্বাসের বদলে বাস্তবায়ন চেয়ে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।

আন্দোলনকারী একজন শিক্ষার্থী বলেন, ‘প্রশাসন বারবার শুধু আমাদের আশ্বাসই জানিয়ে আসছে। স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার বিষয়ে দৃষ্টিগত এখনো কিছু করতে পারেনি। উপরন্তু হল না থাকায় আবাসন সংকটের পাশাপাশি মহিলা কলেজ ও কমিউনিটি সেন্টারে ক্লাস চলায় আমরা একাডেমিকভাবেও ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমাদের শ্রেণিকক্ষ সংকট।’

আরও পড়ুন: ইবি ছাত্রীর বিরুদ্ধে সমকামিতার অভিযোগ, প্রত্যক্ষদর্শীর বক্তব্যে ধোঁয়াশা

এ বিষয়ে কথা বলার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংবাদ সম্মেলন ডাকলেও পরবর্তী সময়ে তা স্থগিত করে।

এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে স্থায়ী ক্যাম্পাস চাই দাবিতে মানববন্ধন করে স্থানীয় ছাত্রসমাজ। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

২০১৫ সালের ৮ মে বিশ্বকবির ১৫৪তম জন্মবার্ষিকীতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী। ১১ মে মন্ত্রী সভার বৈঠকে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ আইন, ২০১৫’-এর খসড়া অনুমোদন পাওয়ার পর ২০১৭ সালের ২৬ জুলাই সংসদে পাস হয় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন’। 

বর্তমানে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাবির আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার।

ট্যাগ: অবরোধ
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950