পর্দা নামল ইবির আন্তবিভাগ ও আন্তহল ফুটবল টুর্নামেন্টের

২১ জানুয়ারি ২০২৫, ০২:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
পর্দা নামল ইবির আন্তবিভাগ ও আন্তহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর

পর্দা নামল ইবির আন্তবিভাগ ও আন্তহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর © টিডিসি

জমজমাট ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে পর্দা নামল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগ ও আন্তহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর। ফাইনালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে ১-০ গোলে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বেলা ১১টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে চট্টগ্রাম আবাহনীর জিয়ন সরকারের একমাত্র গোলে জয়লাভ করে ইতিহাস বিভাগ।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগমুহূর্তে সাদেক হোসেনের বাড়ানো বলে বায়োটেকনোলজি বিভাগের জালে বল জড়ান জিয়ন সরকার। ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ চললেও শেষ পর্যন্ত আর কোনো গোল করতে পারেনি কোনো দলই। ফলে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।

আরও পড়ুন: ইউজিসির সঙ্গে বৈঠকের পর ক্লাসে ফিরলেন মেরিটাইমের শিক্ষার্থীরা

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ছাড়াও উভয় বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ফুটবল খেলা ঘিরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মারামারির মতো ঘটনা ঘটে। তবে আজকের এই খেলা অত্যন্ত শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। আমি এই দিনটির জন্য অনেকদিন ধরে মুখিয়ে ছিলাম। কেননা, আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই এই খেলার উদ্বোধন করি। আজকের উভয় দলের খেলা দেখে আমি মুগ্ধ। আমি উভয় দলকেই অভিনন্দন জানাই। খেলায় হারজিত থাকবে তবে আমি মনে করি এই খেলায় উভয় দলই জয়ী।’

আরও পড়ুন: ফের উত্তাল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, মহাসড়ক অবরোধ

তিনি আরও বলেন, ‘খেলাধুলা আমাদের মন ও দেহকে সুস্থ রাখে। পর্যায়ক্রমে ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেটসহ সব ধরনের খেলা আয়োজন করা হবে। আমি মাঠের বাইরে থাকা দর্শকদের ধন্যবাদ জানাই। তাদের সর্বাত্মক সহযোগিতার ফলেই আজকের এই টুর্নামেন্ট সফলভাবে সমাপ্ত হয়েছে।’

ট্যাগ: ইবি
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9