নজরুল বিশ্ববিদ্যালয়ে ১৪ শিক্ষকের পদোন্নতি

২১ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস © সংগৃহীত

অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষক। সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

বিশ্ববিদ্যালয়ের ৮৭তম সিন্ডিকেটে সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অর্থনীতি বিভাগের ড. মো. বখতিয়ার উদ্দিন, সঙ্গীত বিভাগের ড. আহমেদ শাকিল হাসমী, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ইসমত আরা ভূঁইয়া ইলা এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ড. সুব্রত কুমার দাশ। 

সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো. আহসান কবীর, লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের মো. নূরে আলম, সঙ্গীত বিভাগের ড. আশিক সরকার এবং সিএসই বিভাগের ড. হাবিবা সুলতানা। 

এছাড়াও প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন অর্থনীতি বিভাগের মাসফিকুন্নাহার শারমিন, ফোকলোর বিভাগের নাঈমা আক্তার ও মো. রকিবুজ্জামান এবং নৃবিজ্ঞান বিভাগের ফিরোজ আহমেদ, স্বপ্না পাপুল ও জুয়েল মোল্যা।

পরিবহন ভাড়া বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে কাল: পরিবহ…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারীরা এপ্রিলের বেতন-বোনাস কব…
  • ২২ এপ্রিল ২০২৬
ইউপি সদস্যকে অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি
  • ২২ এপ্রিল ২০২৬
শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৩৫
  • ২২ এপ্রিল ২০২৬
হাতঘড়ি ও ক্যালকুলেটর ব্যবহার নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
  • ২২ এপ্রিল ২০২৬
ঘরে ঘরে জ্বর-জন্ডিস, যশোর হাসপাতালে ঠাঁই নেই
  • ২২ এপ্রিল ২০২৬