খুবিতে অসচ্ছল শিক্ষার্থীদের বিনা সুদে ঋণ দিচ্ছে ইক্বলাব ফাউন্ডেশন

২০ জানুয়ারি ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
ইক্বলাব ফাউন্ডেশন লোগো

ইক্বলাব ফাউন্ডেশন লোগো © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) টার্ম রেজিস্ট্রেশন ফি পরিশোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় বিনা সুদে ঋণ প্রদান করছে ইক্বলাব ফাউন্ডেশন। জানা গেছে, গত টার্ম থেকে শুরু হওয়া এই কার্যক্রমে শিক্ষার্থীরা ছয় মাসের জন্য বিনা সুদে ঋণ নিতে পারবেন।

জানা যায়, খুবিতে প্রতি বছর দুবার টার্ম রেজিস্ট্রেশন করতে হয়। অনেক শিক্ষার্থী পারিবারিক অসচ্ছলতার কারণে রেজিস্ট্রেশনের টাকা জোগাড় করতে হিমশিম খায়। এ সমস্যার সমাধানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত দ্বিনি সংগঠন ইক্বলাব ফাউন্ডেশন বিনা সুদে ঋণ প্রদানের উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে ইক্বলাব ফাউন্ডেশনের সদস্য এবং খুবির প্রাক্তন শিক্ষার্থী আফসারুল আলম বলেন, ‘ছোট ভাইয়েরা যখন ফোন দিয়ে তাদের সমস্যা ও পরিবারের অসহায়ত্বের কথা জানায়, তখন তাদের পাশে দাঁড়ানোর অনুভূতিটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা গত টার্মে সীমিত পরিসরে কাজ শুরু করেছিলাম, কিন্তু এবার থেকে বৃহৎ পরিসরে কাজ করার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, ইক্বলাব ফাউন্ডেশন খুবি শিক্ষার্থীদের পরিচালিত একটি দ্বিনি সংগঠন। সংগঠনের সদস্যরা প্রতিদিন এক টাকা করে দান করেন। এই অর্থ বিভিন্ন প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থী ছাড়াও বাইরের অনেক অসচ্ছল মানুষদের জন্য সুদমুক্ত ঋণ হিসেবে ব্যবহৃত হয়। সংগঠনটি দ্বিনি প্রোগ্রাম ছাড়াও বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকেন এবং এ পর্যন্ত ৩৭ জনকে সুদ মুক্ত ঋণ প্রদান করেছে।

ট্যাগ: খুবি
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950