জবি শিক্ষার্থীদের আবাসন ভাতার পদক্ষেপ গ্রহণে কমিটি গঠন

১৯ জানুয়ারি ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন ভাতার বাজেট প্রস্তাব তৈরিতে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন এবং সদস্যসচিব হিসেবে আছেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. শেখ রফিকুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, ছাত্রকল্যাণ পরিচালক ড. কে এ এম রিফাত হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী।

প্রসঙ্গত, তিন দফা দাবিতে গত রোববার থেকে অনশন কর্মসূচি শুরু করে জবি শিক্ষার্থীরা। পরদিন সোমবার বিকেলে সচিবালয়ের অনশনে বসেন শিক্ষার্থীরা। পরে দুটি দাবি মেনে নেওয়ার লিখিত আশ্বাস পেয়ে অনশন ভাঙেন তারা। পরে শুক্রবার শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9