এনআইডি পেতে ইবিতে পর্দানশীন নারী শিক্ষার্থীদের মানববন্ধন 

১৯ জানুয়ারি ২০২৫, ০২:২৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
পর্দানশীন নারী শিক্ষার্থীদের মানববন্ধন

পর্দানশীন নারী শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) পেতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পর্দানশীন নারী শিক্ষার্থীরা। এ সময় তারা তিন দফা দাবি জানান। 

আজ রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে মানববন্ধন শেষে সংবাদ সম্মেলন করেন পর্দানশীন নারী শিক্ষার্থীরা। এ সময় তারা তিনটি দাবি জানান।

দাবিগুলো হলো-বিগত ১৬ বছরে যেসব ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের মানবাধিকার হরণ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করতে হবে এবং ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ক্ষেত্রে মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা মানবতাবিরোধী অপরাধ, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মুখচ্ছবি দেখে পরিচয় যাচাই মূর্খতার লক্ষণ, শুধু পর্দা করার কারণে আমার নাগরিকত্ব কেড়ে নিলে? আমার চেহারা আমি দেখাবো না, এটা আমার প্রাইভেসির অধিকার ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ‘মুখচ্ছবি না তোলার অজুহাতে ১৬ বছর ধরে আমরা জাতীয় পরিচয়পত্র পাইনি। শুধুমাত্র পর্দার কারণে আমরা বঞ্চিত হয়েছি। এনআইডি ছাড়া পিতার ওয়ারিশ পাচ্ছি না। ফলে নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি আমরা।’   

তারা আরও বলেন, ‘একজন নারী ছবি তুললে ২টি গুনাহ হয়। একটি ছবি তোলার গুনাহ, অন্যটি বেপর্দা হওয়ার গুনাহ। আমরা সেই গুনাহ থেকে বাঁচতে চাই। অথচ আমাদের এনআইডি দেওয়া হচ্ছে না। আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’

ট্যাগ: ইবি
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950