কুবি অধ্যাপকের স্বামী মনিরুজ্জামানকে সরানো হল প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে

১৮ জানুয়ারি ২০২৫, ০৮:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
এ কে এম মনিরুজ্জামান ও ড. মোসা. শামসুন্নাহার

এ কে এম মনিরুজ্জামান ও ড. মোসা. শামসুন্নাহার © টিডিসি সম্পাদিত

পদের প্রভাব ব্যবহারের অভিযোগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক এ কে এম মনিরুজ্জামানকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) এই কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আগামী ২২ জানুয়ারির মধ্যে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। নতুন কর্মস্থলে  ২২ জানুয়ারির মধ্যে যোগ না দিলে ওই দিন দুপুরে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরো পড়ুন: শর্তপূরণ ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি

এর আগে ২০২৩ সালের অক্টোবরে এই কর্মকর্তার স্ত্রী ড. মোসা. শামসুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ উঠে, স্বামীর প্রভাব ব্যবহার করে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত পূরণ করা ছাড়াই তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পান। বর্তমানে ওই অধ্যাপক বিশ্ববিদ্যালয়টির লোক প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।

ড. শামসুন্নাহারের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভাগীয় প্ল্যানিং কমিটি সুপারিশ না করলেও তিনি উপাচার্যের আস্থাভাজন ও স্বামীর প্রভাবে নিয়মবহির্ভূত পদোন্নতি পান। এছাড়াও তার স্বামী প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হওয়ায় সে প্রভাব দেখাতে নিয়মিত প্রধানমন্ত্রীর দপ্তরের লোগো সংবলিত গাড়ি নিয়েও বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেন।

সরকারি একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে নিয়োগ পান মনিরুজ্জামান। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পদ–পদবি ব্যবহার করে প্রভাব খাটানোর অভিযোগ পেয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এ জন্য তাঁকে গুরুত্বপূর্ণ ওই দপ্তর থেকে বদলি করা হয়েছে।

ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9