হোস্টেলে ফ্যানে ঝুলছিল ইডেন কলেজ ছাত্রীর নিথর দেহ

১৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM

© সংগৃহীত

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে পুষ্পিতা (২১) নামে এক ইডেন মহিলা কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

হাজারিবাগ থানার পুলিশ পরিদর্শক শাহাদাত হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা রাত ১টার দিকে ঘটরনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পাঠানো হয়েছে।  

এ বিষয়ে প্রতিবেশী জগদীশ বলেন, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুষ্পিতার মরদেহ উদ্ধার করা হয়। পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, পুষ্পিতার গ্রামের বাড়ি জামালপুর সদরের বসাকপাড়া গ্রামে। তার বাবার নাম রঞ্জিত বিশ্বাস।

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম পুষ্পিতা (২১)। সে ইডেন মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুষ্পিতা জামালপুর সদরের বসাক পাড়া গ্রামের রঞ্জিত বিশ্বাসের মেয়ে। বর্তমানে হাজারীবাগ ৭/এ রোডের ৯১/কে নম্বর বাসার মহিলা হোস্টেলে থাকতেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬