ইবির অভয়ারণ্যের সভাপতি ফারাবি, সম্পাদক তুষার 

১৭ জানুয়ারি ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
নাঈমুল ফারাবি ও তুষার মালাকার

নাঈমুল ফারাবি ও তুষার মালাকার © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সিএসই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাঈমুল ফারাবি এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তুষার মালাকার নির্বাচিত হয়েছেন।

অভয়ারণ্যের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান এবং অধ্যাপক ড. জুলফিকার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ২০২৫ সালের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি হিসেবে মেরিনা সুলতানা ও শাওয়ানা শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাউফুল্লাহ খান, তাওসীফ তুরান ও মায়মূনা আক্তার, অর্থ সম্পাদক হিসেবে এমরানুল হক খান ও উপ-অর্থ সম্পাদক সজল রয় ও সাদিয়া সাবরিনা; সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জুয়েল ও জয়তুন নাহার জেমি; প্রচার সম্পাদক প্লাবন পাল, উপ-প্রচার সম্পাদক ইজাজ আহমেদ ও মাহমুদা আক্তার তানিয়া, দপ্তর সম্পাদক পদে পূজা দত্ত এবং উপ-দপ্তর সম্পাদক হিসেবে মোছা: হিতুয়ারা খাতুন ও তাম্মী রহমান মনোনীত হয়েছেন।

আরও পড়ুন: বেরোবির বঙ্গবন্ধু হলের পানিতে কেঁচো

এ ছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইফতিয়াক আহমেদ, পরিবেশবিষয়ক সম্পাদক আসাদ সাদিক ও আল ইমরান হোসেন সৈকত, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইসরাত জাহান প্রমি, উপ-শিক্ষা ও গবেষণা সম্পাদক পাভেল মুনতাসির ও নুসরাত জাহান নিতু, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত ঐশী, উপ-সাংস্কৃতিক সম্পাদক মিথিলা ফারজানা, সুমাইয়া বন্যা ও ফারজানা বিনতে শরীফ, চিত্রাঙ্কন সম্পাদক মমিশা মিম, উপ-চিত্রাঙ্কন সম্পাদক মোফাজ্জেল হোসেন বরকত ও সাইফুল ইসলাম মনোনীত হয়েছেন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক তুষার মালাকার বলেন, ‘অভয়ারণ্যের সাধারণ সম্পাদক হিসেবে আমাকে উপযুক্ত মনে করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অভয়ারণ্য বিশ্ববিদ্যালয়ে সমসময় ভিন্ন কিছু করার চেষ্টা করে থাকে। বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা চর্চাকে এগিয়ে নিয়ে যেতে অভয়ারণ্য বরাবরই কাজ করে যাচ্ছে। আমরা চাই যেকোনো ক্ষেত্রেই আমাদের বিশ্ববিদ্যালয়কে নান্দনিকভাবে উপস্থাপন করতে। এজন্য সবার সহযোগীতা প্রত্যাশা করছি।’

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে এক পক্ষ চায় ছাত্র সংসদ নির্বাচন, আরেক পক্ষ সংস্কার

সভাপতি নাঈমুল ফারাবি বলেন, ‘অভয়ারণ্য পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। পরিবেশ সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব একই সাথে বাঙালি সংস্কৃতিকে রক্ষা করাটাও আমাদের দায়িত্ব। অভয়ারণ্য একতায় বিশ্বাসী, আমরা চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল সংগঠণ এবং শিক্ষার্থী এক হয়ে কাজ করবো, কারণ বিশ্ববিদ্যালয়টি আমাদের সবার আর আমরা সবাই ভালো কিছুই প্রত্যাশা করি। অভয়ারণ্যের সদ্য প্রকাশিত কার্যনির্বাহী পরিষদ নতুন উদ্যমে কাজ করে যাবে। আশা করি সবাইকে সাথে নিয়ে আরও ভালোভাবে কাজ করে যেতে পারব।’ 

ট্যাগ: ইবি
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখা…
  • ০৭ এপ্রিল ২০২৬
গ্রেপ্তার নারী কর্মীর মুক্তি চেয়ে সংসদ অধিবেশনে আল্টিমেটাম …
  • ০৭ এপ্রিল ২০২৬
দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে আইইউবি
  • ০৭ এপ্রিল ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানাল…
  • ০৭ এপ্রিল ২০২৬
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংসে এনএসইউ ইসিইর নতুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
ডিপো ইনচার্জ নিয়োগ দেবে এসএমসি এন্টারপ্রাইজ, আবেদন শেষ ১৫ …
  • ০৭ এপ্রিল ২০২৬
close