জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের নির্দেশ সরকারের

১৬ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
জবি

জবি © সংগৃহীত

‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের কাজ ‘অর্পিত ক্রয় কার্য’ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর এবং বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের ওপর স্টিয়ারিং কমিটির সভা ১৫- ০১-২০২৫ তারিখ এ বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উল্লিখিত প্রকল্পের অবশিষ্ট কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন করার বিষয়ে নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়।

জবি

এতে বলা হয়, প্রকল্পের অবশিষ্ট কাজ এবং দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের জন্য প্রকল্প প্রণয়ন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকল্পটির অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে চলমান প্রকল্পের পুনর্মূল্যায়ন ও আরডিপিপি প্রণয়ন এবং পরবর্তী কর্মপরিধি নির্ধারণকল্পে ‘অর্পিত ক্রয় কার্য’ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়া, আজ (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড-এর একটি প্রতিনিধিদল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের চলমান প্রকল্পের অগ্রগতি (ড্রোন স্ন্যাপসহ) এবং বাণী ভবন ও হাবিবুর রহমান হল স্টিল স্ট্রাকচারের নির্মাণ কাজের বিষয়ে সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনের যাওয়ার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সাথে উক্ত প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর  প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সিনিয়র ইঞ্জিনিয়ার সারওয়ার হোসেন, সহকারী কোয়ালিটি ম্যানেজার ইঞ্জিনিয়ার সিদ্দিক এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার রিয়াদ।

ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকের থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা ন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ২ কোটি টাকায় নির্মিত খেলার মাঠে খেলতে পারেন না …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনই কনের ভাই-বোন-মামা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু হলে কী খাবেন, আর কী খাবেন না
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9