কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ফি ১০০০ টাকা

১৬ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
কুবি

কুবি © লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২ ফেব্রুয়ারি ২০২৫ এবং শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়। 

ভর্তি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে অনুষ্ঠিত এইচএসসি/সমমান এবং ২০২০, ২০২১ ও ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি

‘এ’ ইউনিট (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ): এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) মোট জিপিএ ন্যূনতম ৮.০০ এবং পৃথকভাবে জিপিএ ৩.৫০ থাকতে হবে।

‘বি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ): এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় মানবিক শাখায় মোট জিপিএ ৬.০০, বিজ্ঞান শাখায় ৭.০০ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৬.৫০ প্রয়োজন।

‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ব্যবসায় শিক্ষা শাখায় ন্যূনতম জিপিএ ৬.৫০ এবং বিজ্ঞান ও মানবিক শাখায় যথাক্রমে ৭.০০ ও ৬.০০ প্রয়োজন।

জি.সি.ই ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের জন্যও আলাদা শর্তাবলি উল্লেখ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৯ এপ্রিল শুরু হবে বলে জানা গেছে। ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল ১০টায়, ‘এ’ ইউনিট: ৩ মে সকাল ১০ টায়, এবং ‘বি’ ইউনিট: ৩ মে বিকাল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

পরীক্ষার প্রবেশপত্র, আসন বিন্যাস ও অন্যান্য বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে বিশ্ববিদ্যালয়ের হেল্পলাইনে।

ট্যাগ: কুবি
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950