শেখ পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

১৬ জানুয়ারি ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
বিশ্ববিদ্যালয় গুলোর তালিকা

বিশ্ববিদ্যালয় গুলোর তালিকা © টিডিসি সম্পাদিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাসহ শেখ পরিবারের নামে থাকা ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে এই নাম পরিবর্তন করা হয়েছে। পরে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রও এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেশের ৫৫টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৩টির নামই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে। এর মধ্যে শেখ হাসিনার নিজের নামে দুটি, শেখ মুজিবুর রহমানের নামে ৯টি, আর শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে রয়েছে দুটি বিশ্ববিদ্যালয়।

শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার জন্য আজ উপদেষ্টা পরিষদে উত্থাপন করলে তা পাস হয়।

যেসব বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে: নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরে মুজিনগর বিশ্ববিদ্যালয়কে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় করা হয়েছে।

এ ছাড়া জামালপুরে শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইন বিশ্ববিদ্যালয়কে মেরিটাইম ইউনিভাসির্টি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয়কে অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।

মেসিকে ছাড়াই মাঠে নামছে আর্জেন্টিনা, একাদশে বড় রদবদল
  • ২৮ জুন ২০২৬
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬