রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

১৬ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
গোলাম সরোয়ার

গোলাম সরোয়ার © সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভ্যাট সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে 'শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ' লেখা সম্বলিত লোগো ব্যবহার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়টির অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া  স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। 

ওই আদেশে বলা হয়, সরকারি ভ্যাট ও উৎসে কর পরিশোধ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপনের পক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের স্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাড ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। যা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ-এর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আচরণ বিধিমালা ৪ ধারা লঙ্ঘিত হয়েছে। যে কারণে প্রতিষ্ঠানের ১১ (৭) আইনের ধারা অনুযায়ী অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসময় তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

বুধবার অপরাহ্ণ থেকে এ আদেশ কার্যকর হবে বলেও ওই আদেশে উল্লেখ করা হয়েছে। 

প্রসঙ্গত, গত সোমবার (১৩ জানুয়ারি) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ার স্বাক্ষরিত ২০২৪-২০২৫ অর্থ বছরের ভ্যাট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটির ওপরের অংশের ডান পাশে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লোগো দেখা যায়। বিষয়টি শিক্ষার্থীদের নজরে এলে তারা গোলাম সরোয়ারের শাস্তির দাবিতে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করেন।   

বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা, দ্বিতীয় দিল্লি
  • ২৪ মার্চ ২০২৬
মাদকবিরোধী অভিযানে গিয়ে এএসআই রুপনের আকস্মিক মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
'আব্বু আমাদের যে এভাবে ফেলে গেলা, আমাদের এখন কে দেখবে'
  • ২৪ মার্চ ২০২৬
দাওরায়ে হাদিস পরীক্ষার ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে
  • ২৪ মার্চ ২০২৬
টুঙ্গিপাড়ায় ককটেল বানাচ্ছিলেন যুবক, অতঃপর...
  • ২৪ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence