তারুণ্যের স্পন্দনে মুখর তিতুমীর কলেজের সাংস্কৃতিক আয়োজন 

১৪ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM

© টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে’ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ২টায় কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ 

অনুষ্ঠানে সংগীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা। কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক অধ্যাপক  কামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল৷

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল বলেন, আমরা তারুণ্যের জয়গান গাইতেই আজকের এই অনুষ্ঠান। তারুণ্যের জয়গান গাইতেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।

সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আসা শিক্ষার্থীরা বলেন, এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মাঝে আনন্দ ও উদ্দীপনার সঞ্চার করেছে। এই আয়োজন সৃজনশীলতা এবং সাংস্কৃতিক চেতনা বিকাশের একটি মঞ্চ।

তারুণ্যের উৎসব-২০২৫ উদ্‌যাপন উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে৷ এর আগে গত ১৩ জানুয়ারি কলেজে তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়৷ এছাড়া আগামীকাল ১৫ জানুয়ারি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলাসহ কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, জানানোর পরও…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬