আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা, কুবির সেই কর্মকর্তা আটক

১৩ জানুয়ারি ২০২৫, ০৮:০১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
আটক কুবি কর্মকর্তা জাকির হোসেন

আটক কুবি কর্মকর্তা জাকির হোসেন © টিডিসি ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোহাম্মদ জাকির হোসেন নামে এক কর্মকর্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন শিক্ষার্থীরা।

শিক্ষকদের সাথে অসদাচরণ ও থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকির কারণে বিতর্কিত ছিলেন তিনি। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিষদের সর্বশেষ কমিটির সভাপতি ছিলেন।

জানা যায়, কর্মকর্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন ছাড়াও মোহাম্মদ জাকির হোসেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার নামে একটি মামলাও রয়েছে। ঐ মামলায় ১১ নাম্বার আসামি তিনি। এছাড়াও বিগত সরকারের আমলে শিক্ষকদের মারতে তেড়ে যাওয়া, নথি জালিয়াতিসহ আরও কয়েকটি কারণে গত বছরের ৫ জুন বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেটে তাকে চাকরি থেকে ওএসডি করা হয়। 

কুবি শিক্ষার্থী হান্নান রহিম বলেন, আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেজন্য তার নামে একটি মামলাও দেয়া হয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে শিক্ষক-কর্মকর্তাদের তিনি লাঞ্ছিত করেছেন। শিক্ষকদেরকে মারতেও তেড়ে গেছেন। সবমিলিয়ে তাকে নিয়ে অনেক অভিযোগ ছিল, যার প্রেক্ষিতে আজকে আমরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেই।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই লিটন চাকমা বলেন, ডিবি (পুলিশের গোয়েন্দা শাখা) থেকে আমাদের বলা হয়েছে তাকে গ্রেফতার করার জন্য। তবে কোন মামলায় আটক করা হয়েছে আমরা তা বলতে পারব না। এখান থেকে নিয়েই আমরা তাকে ডিবিতে হস্তান্তর করব। 

প্রসঙ্গত, জাকির হোসেনের বিরুদ্ধে নথি জালিয়াতি, সহকর্মী ও কর্মচারীদের সাথে অসদাচরণ, হেনস্তা ও গালমন্দ, জামাত-শিবির ট্যাগ লাগিয়ে হয়রানি, বিভিন্ন নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনের বিরুদ্ধে। ২০১৪ সালে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রহমানকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন জাকির। ২০২২ সালে জাকিরের দ্বারা ইংরেজি বিভাগের আরেক শিক্ষক অপমানিত ও হেনস্তা হয়।

একই বছরের জানুয়ারি মাসে জাকিরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কক্ষে তালা দিয়ে তৎকালীন রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরকে অবরুদ্ধ করে রাখা হয়। সর্বশেষ ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের কক্ষে শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতাদের থাপড়িয়ে দাঁত ফেলে দেওয়ার হুমকি প্রদান করেন জাকির। এই ঘটনাকে কেন্দ্র করে এই কর্মকর্তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

ট্যাগ: কুবি
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9