মধ্যরাতে ইবির ৯ শিক্ষার্থীর ওপর হামলা

১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৫৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

© টিডিসি ফটো

মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হলেও ২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ত্রিবেণী রোডে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ভুক্তভোগীরা সবাই শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে আবেদন করেন তারা।

ভুক্তভোগীরা জানান, তারা রাতে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন ত্রিবেনী থেকে মিষ্টি খেয়ে ক্যাম্পাসে ফেরার পথে হামরার শিকার হন। এ সময় দেশি অস্ত্র হাতে তিনটি মোটরসাইকেল নিয়ে তাদের ওপর হামলা করে। পরে আক্রমণের শিকার হয়ে তারা পালিয়ে ওই এলাকার একটি বাড়িতে আশ্রয় নেন। সেখানেও তাদের ওপর হামলা করা হয়।

এ সময় তাদের সঙ্গে থাকা মোবাইল নিয়ে যায়। হামলাকারীদের একজনের নাম সুমন বলে স্থানীয়দের কাছে জানতে পারেন শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের শিক্ষার্থীদের কাছে খবর পৌঁছানোর পরে তাদের গিয়ে নিয়ে আসেন অন্য শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘আমরা ঘটনা জানার মুহূর্তেই অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করি। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীরা যদি কোনো আইনানুগ ব্যবস্থা নিতে চায়, তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের পূর্ণ সহযোগিতা করবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ‘ঘটনা শোনার পর থানায় অবহিত করেছি এবং ওই জায়গায়কে বা কারা জড়িত চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা বাড়াতে বলেছি। ইবি থানা ইতোমধ্যে জায়গাটা নজরদারিতে রাখছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা থাকবে।’

ট্যাগ: ইবি
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে রাতে
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফোনের স্টোরেজ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে, দুই উপায়ে খালি করুন …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9