অনশনরত অসুস্থ শিক্ষার্থীদের দেখতে মধ্যরাতে হাসপাতালে জবি উপাচার্য 

১৩ জানুয়ারি ২০২৫, ০১:৫২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

© টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তর এবং অস্থায়ী আবাসনের দাবিতে চলমান অনশনে অংশ নিয়ে এখন পর্যন্ত ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অনশনে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। 

রবিবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও একাধিক সহকারী প্রক্টর নিয়ে তিনি অসুস্থ শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন। এসময় তিনি অসুস্থ শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং কারো কোনো কিছু প্রয়োজন আছে কিনা সেটি জানতে চান। পরে উপাচার্য মেডিকেল কর্তৃপক্ষের সাথেও কথা বলেন।

অসুস্থদের দেখতে আসার আগে ক্যাম্পাসে প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক জানান, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সকল ব্যবস্থা জবি প্রশাসন করবে। আমরা তাদেরকে বারবার অনুরোধ করছি অনশন থেকে উঠার জন্য। আমাদের থেকে ৪ দফা রোডম্যাপও দেওয়া হয়েছে।

পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল রেকর্ড পরিমাণ টাকা
  • ২৮ জুন ২০২৬
দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৮ জুন ২০২৬
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬