তিতুমীরের অধ্যাপককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ নিয়োগ, প্রতিবাদে কক্ষে তালা

১২ জানুয়ারি ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
উপাধ্যক্ষের কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা

উপাধ্যক্ষের কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা © টিডিসি ছবি

রাজধানীর তিতুমীর কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধানকে সাত দিনের জন্য ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে উপাধ্যক্ষের রুমে তালা দিয়েছেন একদল শিক্ষার্থী। রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৩ টা ৪০ মিনিটের দিকে অনার্স ২য় বর্ষের পরীক্ষা চলাকালে উপাধ্যক্ষের রুমে তালা ঝুলান তারা। এর আগে বিকাল তিনটা থেকে প্রশাসনিক ভবনের সামনে জড় হতে থাকেন শিক্ষার্থীরা।

এসময় ‘নিয়োগ নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’ ‘সিন্ডিকেট না শিক্ষা?, শিক্ষা শিক্ষা’ ‘অবৈধ ভাইস প্রিন্সিপাল, মানিনা মানব না’ সিন্ডিকেটের গদিতে, আগুন জ্বালাও একসাথে’ ‘প্রহসন না শিক্ষা?, শিক্ষা শিক্ষা’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ ফাহাদ বলেন, বাইরে থেকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দেওয়ায় আমরা তার রুমে তালা দিয়েছি। গত ৫ আগস্টের পর ঘোষণা দেওয়া হয়েছিল প্রিন্সিপাল ও ভাইস-প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে যোগ্য এবং ঢাকা কলেজ থেকে নেওয়া হবে। কিন্তু প্রিন্সিপাল ঢাকা কলেজ থেকে নিয়োগ দেওয়া হলেও গত দুই মাসে দুটি ভাইস প্রিন্সিপাল বাইরে থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য আজ থেকে আমরা শিক্ষা উপদেষ্টাকে ঢাকা কলেজে অবাঞ্ছিত ঘোষণা করলাম এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভাইস-প্রিন্সিপাল যদি ঢাকা কলেজ থেকে নিয়োগ না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা উপদেষ্টার বাসভবন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা দেব। আমাদের দাবি না মানা পর্যন্ত এই ক্যাম্পাসে আর কখনো শিক্ষা উপদেষ্টা ঢুকতে পারবেন না।

শিক্ষার্থী মো. ওমায়ের বলেন, মাত্র ৭ দিনের জন্য তিতুমীর কলেজ থেকে এক শিক্ষককে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে কেন নিয়োগ দেওয়া হলো? ঢাকা কলেজে কী শিক্ষকের অভাব পড়েছে? আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম ইলিয়াস বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাইলে সাত বা এক দিনের জন্যও নিয়োগ দিতে পারেন। এটা সম্মানের ক্ষেত্রে দিয়ে থাকেন। আমাদের কলেজে এর আগে একদিনের জন্যও প্রিন্সিপাল দায়িত্ব পালনের ইতিহাস রয়েছে। তবে প্রশাসনিক কার্যক্রম করতে গেলে পরিকল্পনার কিছু বিষয় থাকে যা এত কম সময়ে সম্ভব না।

প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি সরকারি কলেজ-২ এর উপসচিব মো: মাহবুব আলম এর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বি.সি.এস সাধারণ শিক্ষা ক্যাডারের সরকারি তিতুমীর কলেজের দর্শন বিভাগের অধ্যাপক নাসিমা আক্তার চৌধুরী (৪০১০) কে ঢাকা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হ।

রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9