অনশনরত জবি শিক্ষার্থীদের সঙ্গে বসে পড়লেন একাধিক শিক্ষক

১২ জানুয়ারি ২০২৫, ০৫:২৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বসেছেন শিক্ষকরা

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে বসেছেন শিক্ষকরা © টিডিসি ছবি

তিন দফা দাবিতে অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে বসে পড়েছেন একাধিক শিক্ষক। এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪ টায় শিক্ষার্থীদের খাবার খেতে অনুরোধ করার পর শিক্ষার্থীরা সাড়া না দিলে তাদের সঙ্গেই বসে পড়েন শিক্ষকরা। 

এসময় অনশনরত শিক্ষার্থী সোহান প্রামাণিক বলেন, যদি আমাদের দাবি পূরণের মাধ্যমে আমাদের অনশন ভাঙতে না পারে প্রশাসন তাহলে আমরাও উঠব না। প্রয়োজনে আমরা প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করবো। যোগ্যতার জন্য কোনো পদ খালি পড়ে থাকেনা। এই ভিসি চলে গেলে তার জায়গায় আরেকজন আসবে। কিন্তু যে কাজ করবেনা তাদের আমরা চাই না।

শিক্ষকরা বলেন, আমরাও চাই বিষয়টি সমাধান হোক। আমাদের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক। কিন্তু আমাদের এখন দাবি আদায়ে সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তর করতে প্রক্রিয়া ঠিক করতে হবে। বিষয়টি জটিল প্রক্রিয়া। 

এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইছ উদ্দিন, ইতিহাস বিভাগের অধ্যাপক বিলাল হোসাইন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, সহকারী প্রক্টর রিফাত হাসানসহ আরও করেকজন শিক্ষক।

নাটকীয় ড্রয়ে ইরানকে বিদায় করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া
  • ২৮ জুন ২০২৬
ডুয়েট শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা, সভাপতি তাসনিম, সেক্রেট…
  • ২৮ জুন ২০২৬
গোল করে আরও এক ইতিহাস গড়লেন মেসি
  • ২৮ জুন ২০২৬
মেসির বিশ্বরেকর্ডে দাপুটে জয় আর্জেন্টিনার
  • ২৮ জুন ২০২৬
‘সংসদে সবাই বলে স্যার, বাড়ি ফিরে দেখি চায়ের মগ আর ভাতের বাস…
  • ২৮ জুন ২০২৬
মার্কিন পাসপোর্টে নিজের ছবি যুক্ত করলেন ট্রাম্প
  • ২৮ জুন ২০২৬