মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবিতে আল্টিমেটাম

১২ জানুয়ারি ২০২৫, ০৯:৪৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিভিন্ন দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

বিভিন্ন দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা © ফাইল ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির নাম পরিবর্তন ও সেমিস্টার ফি কমানোর দাবি বাস্তবায়নের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘ চার মাস ধরে এ দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেও দাবি বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের। এ কারণে বিজ্ঞপ্তি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করলেন তারা।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের বর্তমান নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি’ পরিবর্তন করে ‘বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি’ করতে হবে। পাশাপাশি চলতি সেমিস্টার থেকেই ফি হ্রাস করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী এ বিষয়ে আশ্বাস দেন।

এরপর একমাস পেরিয়ে গেলেও প্রশাসন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় সবাই বিষয়টি নিয়ে উদ্বেগে রয়েছেন।

এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীকাল সোমবারের (১৩ জানুয়ারি) মধ্যে তাদের দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইউজিসির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না এলে ১৪ জানুয়ারি থেকে আন্দোলনে যাবেন তারা। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ‘মার্চ টু ইউজিসি’ কর্মসূচি পালন করা হবে।

আরো পড়ুন: সমন্বয়ক মাসউদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতার ওপর ‘ডট গ্যাংয়ের’ হামলা

শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে তাদের দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলেও দায়সারা চিঠি পাঠালেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় তারা হতাশ। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, প্রশাসন ও ইউজিসির উদাসীনতা শিক্ষার্থীদের ন্যায্য দাবি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, দেশের একমাত্র মেরিটাইম ইউনিভার্সিটির নাম বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি করা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি। বঙ্গবন্ধুর নামে একাধিক বিশ্ববিদ্যালয় থাকায় অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয়। পাশাপাশি দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে মেরিটাইম ইউনিভার্সিটির সেমিস্টার ফি দ্বিগুণ কিংবা তিনগুণ। প্রত্যেক সেমিস্টারে যা ১২-১৫ হাজার টাকা। এ ফি কমানোর দাবি তাদের।

রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শেষ হচ্ছে আজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে নৌকাবাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের নতুন ডিন ড. আহসান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9