এ বছরের শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশনজট ৮০ ভাগ কমবে: ভিসি

০৯ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থীদের সেশনজটের দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে পরীক্ষাগুলো দ্রুত গতিতে আয়োজন করে নভেম্বর-ডিসেম্বর নাগাদ সেশনজট প্রায় ৮০ ভাগ নিয়ন্ত্রণে আনা হবে।

এসময় তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও এদেশের শিক্ষকদের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়নি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, ছাত্র-ছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো, অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ২০২৫ সালে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনাদের সহযোগিতা কামনা করছি।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষকতা একটি মহান পেশা। আপনারা অনেক পেশা রেখে শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত করেছেন নীতি নৈতিকতার স্বার্থে, সমাজের স্বার্থে ও দেশের স্বার্থে। শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষা প্রদানে নিজেদের নিয়োজিত করুন।’

তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষকদের জন্য প্রশিক্ষণ, জার্নাল প্রকাশের ব্যবস্থা, গবেষণার সুযোগ তৈরি, শিক্ষার্থীদের জন্য ভালো ক্লাস রুম, সাউন্ড সিস্টেম, ইন্টারনেট ব্যবস্থা ইত্যাদি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এ সকল সুযোগ সুবিধা প্রণয়নে সার্বিক সহযোগিতা করবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষকদের উদ্দেশ্যে উপাচার্য আরও বলেন, শিক্ষকরাই হলো জাতি গঠনের মূল চালিকা শক্তি। আমরা আপনাদের জন্য সিইডিপি এর দ্বিতীয় প্রজেক্ট খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি, যাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য কাজের সাথে সম্পৃক্ত করে তাঁদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।

বিদায় অনুষ্ঠানে হামলা, ৬ বিএনপি নেতাকে আজীবন বহিষ্কার
  • ২২ এপ্রিল ২০২৬
২১ ঘণ্টা সময় পেলেন মনিরা শারমিন
  • ২২ এপ্রিল ২০২৬
ইবির আবরার ফাহাদ হলের প্রথম প্রভোস্ট অধ্যাপক হাফিজুর রহমান
  • ২২ এপ্রিল ২০২৬
একাত্মতার অনুরণন ২০২৬: উদ্ভাবন, সংযোগ ও উদযাপনের এক অনন্য আ…
  • ২২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের ‘অনির্দিষ্টকালীন যুদ্ধবিরতি’ ঘোষণার নেপথ্যে কী
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ৫২ হাজার শিক্ষকের চাকরি নিয়ে জটিলতা, কারণ জানালে…
  • ২২ এপ্রিল ২০২৬