শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে ইবির সিআরসি

০৯ জানুয়ারি ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
সিআরসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিআরসির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ © ফাইল ফটো

তীব্র শীতে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পথশিশুদের নিয়ে কাজ করা সংগঠন কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় গভীর রাতে ও সকালে খুঁজে খুঁজে শীতার্ত মানুষের মাঝে কম্বল, চাদর, শীতের টুপি এবং মাফলার বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১১ টা থেকে গভীর রাত পর্যন্ত এবং আজ সকালে কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে ৭০ জন শীতার্ত মানুষের মাঝে ‘উষ্ণ ভালোবাসা’ হিসেবে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় ইবি সিআরসির সভাপতি ইমদাদুল হক, সাধারণ সম্পাদক মশিউর রহমান সহ অন্য সদস্যরা উপস্থিত ছিল। 

অংশ নেওয়া সদস্য ফাহিম বলেন, সিআরসির এই উদ্যোগ কেবল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নয়, বরং সমাজে মানবিক চেতনাকে জাগ্রত করার একটি অনন্য উদাহরণ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, এই উদ্যোগ শীতার্ত মানুষের জন্য সিআরসির ক্ষুদ্র প্রয়াস। মানুষের কল্যাণে কাজ করাই সিআরসির মূল লক্ষ্য। সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানাই। নিরলস পরিশ্রম করে মানুষের উপকারে অংশ নিতে পেরে নিজেদের গর্বিত মনে করছি। 

সিআরসি ইবি শাখার সভাপতি ইমদাদুল হক বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গভীর আত্মিক প্রশান্তি অনুভব করছি। শীতার্ত মানুষকে সহায়তা করার মাধ্যমে আমরা তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। এই প্রশান্তিই আমাদের এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আশা করছি সামনেও এধরণের মানবিক কার্যক্রম চলমান থাকবে। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। 

৩৭ ঘণ্টা পর পদ্মায় ভেসে উঠল ছাত্রদলের সেই নিখোঁজ নেতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9