স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইবি উপাচার্যের মতবিনিময়

০৯ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি ফায়ার স্টেশন স্থাপনের ব্যাপারে আলোচনা করেন তারা।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টার সাথে কৃষি মন্ত্রণালয়ের এই সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন ইবি উপাচার্য। 

মতবিনিময় কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিগত সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা স্থানান্তর করে দূর্গম ঝাউদিয়ায় স্থাপন না করার বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। ইবির অভ্যন্তরে থেকেই থানাটি দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ও নির্দিষ্ট এলাকায় সেবা কার্যক্রম চালিয়ে আসছে উল্লেখ করে থানার গুরুত্ব তুলে ধরে থানাটি যেখানে রয়েছে সেখান থেকেই কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানান। এ নিয়ে এলাকার মানুষেরও কোন আপত্তি নেই বলেও উপাচার্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেছেন। এছাড়াও, অত্র এলাকার জন্য একটি ফায়ার স্টেশন স্থাপনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন ইবি উপাচার্য। 

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ইবি উপাচার্যের উত্থাপিত বিষয়গুলো মনযোগ সহকারে শোনেন এবং বিষয় দুটিতে তার ইতিবাচক মনোভাব পোষণ করেন। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত স্বাধীনতা উত্তর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটির অশেষ গুরুত্ব রয়েছে। উপযুক্ত জায়গা পাওয়া গেলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি ফায়ার স্টেশন প্রতিষ্টা করা যেতে পারে। 

ট্যাগ: ইবি
মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950