বিশ্ববিদ্যালয়ের দাবিতে টানা কর্মসূচি ঘোষণা তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

০৯ জানুয়ারি ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আগামী ৭ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং ১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোশাররফ রাব্বি প্রমুখ।

এ সময় শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ২৭ বছরের আন্দোলনে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং সময়ের দাবি। তারা বলেন, এই দাবি বাস্তবায়নের জন্য আমরা যথাযথ প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যৌক্তিকতা তুলে ধরেছি। এটি শুধু তিতুমীরের শিক্ষার্থীদের স্বপ্ন নয়, এটি শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয় অংশ।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা আরও জানান, উপমহাদেশের প্রথম শহীদ প্রথম নেতা বীর মীর নিসার আলী তিতুমীরের নামে উপমহাদেশের সর্বোচ্চ শিক্ষার্থীদের বিদ্যাপীঠকে আগামী ৭ দিনের মধ্যে রাষ্ট্রীয় ভাবে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্বীকৃতি দিয়ে চলমান শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে।

আগামী ৭ দিনের কর্মসূচি সমূহু হল- ১২-১৫ জানুয়ারি সকল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই ৪ দিন প্রধান উপদেষ্টার কাছে খোলা চিঠি লেখবে হ্যাশট্যাগ তিতুমীর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে। বিগত দিনে ছাত্রসমাজ প্রতিবাদের কৌশল হিসেবে এ এক আলাদা নজির স্থাপন করতে যাচ্ছে বলে জানান তারা। ১৬ জানুয়ারিতে তাহবান্দ হিসেবে ঘোষণা দেওয়া হলো। 

১৭-১৮ জানুয়ারি ভয়েজ অব তিতুমীর ঘোষণা দেয়া হল। এছাড়াও যদি মন্ত্রণালয় এই ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় ভাবে জাতির উদ্দেশ্যে স্বীকৃতও না দেয় তাহলে ১৯ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আবারো ‘ক্লোজ ডাউন তিতুমীর’ ঘোষণা দেয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানান তারা।

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থী
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষকদের কমপ্লিট শাটডাউনে সুনসান ববি ক্যাম্পাস—পরীক্ষা স্থ…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে সপ্তাহে এক দিন অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্ত
  • ২২ এপ্রিল ২০২৬
যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না
  • ২২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬