ঢাকা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠান, বাইরে ককটেল বিস্ফোরণ

০৯ জানুয়ারি ২০২৫, ০২:২৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ © টিডিসি ফটো

ঢাকা কলেজের অভ্যন্তরে টেনিস গ্রাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা ১টা ৪০ মিনিটের এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই সময়ে কলেজ অডিটোরিয়ামে ‘পরিবর্তনের ছাত্র রাজনীতি’ শীর্ষক সংলাপ চলছিল। এর মধ্যেই এই ঘটনা ঘটে। তবে এ ঘটনার সাথে জড়িতদের কাউকে শনাক্ত করতে পারিনি কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শী ঢাকা কলেজের দুই নং গেটম্যান জয়দ্বীপ সরকার বলেন, আমি গেইটের সামনে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছনের দিকে নায়েমের গলি সংলগ্ন দেয়ালে কাছে ককটেল বিস্ফোরণ হয়। তীব্র ধোয়া ও বারুদের গন্ধে আমরা সবাই ভয় পেয়েছি মনে করলাম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, কেমন ছাত্র রাজনীতি ঢাকা কলেজ চাই এটা নিয়ে আজকের প্রোগ্রাম হয়েছে। কীরকম ছাত্র রাজনীতি চাই সেটা ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে। কলেজ প্রশাসন যদি কোন পদক্ষেপ না নেয়, তারা যদি জিরো টলারেন্স নীতি অবলম্বন না করে, সেখানে ছাত্র সংগঠন গুলো স্থিতিশীল থাকতে পারবে না। আমরা দেখেছি একটা ছাত্র সংগঠনের পদবঞ্চিতরা ও যারা পদ পেয়েছে তারা ক্যাম্পাস ঝামেলা হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে। কলেজ প্রশাসন তখন কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি এজন্য আজকের এই ঘটনা ঘটেছে।

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আমরা সিসিটিভি দেখে খুব দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা কোনো ছাত্র সংগঠনকে অধিক প্রাধান্য বা বঞ্চিত করবো না।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950