শহীদ আবু সাঈদের কবরে ৩ ভিসির শ্রদ্ধা

০৮ জানুয়ারি ২০২৫, ০৪:১৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫২ PM

© সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বিশ্ববিদ্যালয়ের ভিসি।

তারা হলেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি অধ্যাপক ড. মো. শওকাত আলী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবরে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন তারা।

কবর জিয়ারত শেষে তারা শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি( রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ উপস্থিত ছিলেন। 

আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচে ঝুলছে ইরানের ভাগ্য
  • ২৮ জুন ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রবেশপত্র প্রকাশ কাল, প…
  • ২৮ জুন ২০২৬
পরিবেশ রক্ষা ও নবায়নযোগ্য জ্বালানির সচেতনতায় বরগুনায় ‘ক্…
  • ২৮ জুন ২০২৬
২ গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৮ জুন ২০২৬
ফাইনালে দেখা মিলতে পারে মেসি-রোনালদোর!
  • ২৮ জুন ২০২৬
চীন কেন বাংলাদেশ থেকে কাঁঠাল নিতে চায়?
  • ২৮ জুন ২০২৬