ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

০৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বাংলাদেশ স্টাডিজের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগস্ট মাসের এই আন্দোলন শুধু দাবি পূরণের লড়াই ছিল না, ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব।

এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর দাবি শিক্ষা মন্ত্রণালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সকল বিভাগের পাঠ্যসূচীতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।

 

ট্যাগ: ইবি
৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close