জবি ক্যাম্পাসের সামনের বাসস্ট্যান্ড সরানোর দাবি শিক্ষক সমিতির

০৭ জানুয়ারি ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৪ PM
বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বাসস্ট্যান্ড ও টেম্পোস্ট্যান্ড সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ছাড়া প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হকের ওপর হামলার ঘটনায় একাধিক কর্মসূচি ও দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ও দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির শিক্ষকরা। 

এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘আমরা শুনেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় গেটের সামনে বাসস্ট্যান্ড থেকে লাখ লাখ টাকার বাণিজ্য করা হয়। সিটি করপোরেশনের নিয়ম অনুযায়ী সম্ভবত এখানে বাসস্ট্যান্ড থাকার কথা না। কিন্তু এই বাসস্ট্যান্ডের কারণে আমাদের শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছে।’

তিনি বলেন, ‘এই জায়াগায় জ্যামের অন্যতম কারণ এই বাসস্ট্যান্ড। এতে অল্প একটু জায়গা আসতে আমাদের অনেক সময় লেগে যায়। কোনো অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড শিক্ষকরা মেনে নেবেন না। যদি বাসস্ট্যান্ড সরিয়ে না নেওয়া হয় আমরা শিক্ষার্থীদের নিয়ে কর্মসূচিতে যাব।’

এ সময় প্রক্টরের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমিতির পক্ষ থেকে আগামীকাল ৮ জানুয়ারি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন ও শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সমাবেশ ডাকা হয়।

তারা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করে প্রকৃত সত্য উদ্ঘাটন করর দাবি, দোষীদের বিচারের আওতায় আনার জন্য সুনির্দিষ্ট সময় বেঁধে দেওয়া, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনসহ একাধিক শিক্ষক।

চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৭ ঘণ্টা পর নদীতে ভেসে উঠল সেই ছাত্রদল নেতার মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9