জবি প্রক্টরের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

০৬ জানুয়ারি ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ড. মুহাম্মদ তাজাম্মুল হক

ড. মুহাম্মদ তাজাম্মুল হক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। গুলিস্তানের লেগুনাস্ট্যান্ডের ড্রাইভাররা এই হামলা করেছেন বলে অভিযোগ জবি শিক্ষার্থীদের। এ ঘটনার প্রতিবাদে রাজধানীর তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৬ জানুয়ারি)  সন্ধ্যা ৭টার দিকে জবি প্রক্টর বাসায় ফেরার পথে তাঁতিবাবাজার সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এতে প্রক্টরসহ তার ড্রাইভার আহত হয়েছেন। এ ছাড়াও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীর বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। পাশাপাশি তিনি বলেন, প্রক্টরের গাড়িতে হামলাকারীদের থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের।

এর আগে, সোমবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লেগুনা ড্রাইভাররা মারধর করে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীদের একটি অংশ লেগুনাস্ট্যান্ডে গেলে তাদের সাথে হাতাহাতি হয়। শিক্ষার্থীরা বলেন, সকালের ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় প্রক্টরের উপর হামলা করা হয়েছে।

জবি প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ‘প্রিয় জবিয়ান! সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি। প্লিজ। আমি বংশাল থানায় এসেছি এবং অপরাধী আটক হয়েছে।’

একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে: ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন রাবিপ্রবির শিক্ষার্থ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close