এবার গুচ্ছে থাকার পক্ষে ইবিতে গণস্বাক্ষর কর্মসূচি 

০৬ জানুয়ারি ২০২৫, ০২:৪৭ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি

ইবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচি © টিডিসি ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করছে ইসলামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। গণস্বাক্ষর গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেবেন তারা। 

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঝালচত্বরে গুচ্ছে থাকার পক্ষে এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা৷ এসময় প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী ইবিকে গুচ্ছে রাখার পক্ষে স্বাক্ষর করেন। 

শিক্ষার্থীদের দাবি, ইবি গুচ্ছ থেকে বেরিয়ে গেলে শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হবে। প্রতিটি ইউনিটে আলাদা আলাদা আবেদন করতে বিরাট অংকের টাকা লাগবে যা মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব না।  গুচ্ছ ভর্তিতে মাত্র ১৫০০ টাকাতেই আবেদন করা যাচ্ছে। এছাড়াও, গুচ্ছের মাধ্যমে পরীক্ষা নিলে দেশের সকল প্রান্তের শিক্ষার্থীরা ইবিতে আসবে যা গুচ্ছ থেকে বেরিয়ে গেলে সম্ভব না। একজন শিক্ষার্থী তার বাড়ির কাছের কেন্দ্রে পরীক্ষা দিতে পারে এতে তাদের সময় এবং যাতায়াতের ভোগান্তি কম হয়। গুচ্ছ থেকে ইবি বেরিয়ে গেলে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হবে। 

আইন বিভাগের শিক্ষার্থী মির্জা শাহরিয়ার বলেন, গুচ্ছের কারণে সারাদেশের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে। এতে প্রতিযোগিতা বাড়ে, মানসম্মত শিক্ষার্থীদের পাওয়া যায়৷ একই প্রশ্নের প্যাটার্নে তারা অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারে। এতে প্রস্তুতি সহজ হয়, যাতায়াত খরচ, আবেদন ফি এগুলোর টাকাও বেচে যায়৷ গুচ্ছে আসার কারণে সেশনজট বেড়ে যাওয়ার একটা অযৌক্তিক যুক্তি দেওয়া হয়৷ আমরা বলতে চাই, সেশনজট বেড়েছে করোনার কারণে, গুচ্ছের আগেও ইবিতে সেশনজট ছিলো; আর গুচ্ছের কারণে সেশনজট সৃষ্টি হলে যবিপ্রবি, শাবিপ্রবি, জবি, খুবি এদেরও সেশনজট থাকতো। স্বতন্ত্রতার কথা বলতে যেয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থী যে বঞ্চিতের শিকার হচ্ছে, সে বিষয়ে কেও কথা বলছে না৷ আমরা চাই ইবি গুচ্ছেই থাকুক, শিক্ষার্থীদের ভোগান্তি কম হোক। 

শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9