এবার ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক আহত

০৬ জানুয়ারি ২০২৫, ১২:০১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
নির্মাণ শ্রমিক হাসানুর হাসানকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কয়েকজন

নির্মাণ শ্রমিক হাসানুর হাসানকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন কয়েকজন © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এবার এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় প্রশাসন ভবনে এ ঘটনা ঘটে। পরে তাকে ইবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।

আহত নির্মাণ শ্রমিক হাসানুর হাসান ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ২ নম্বর মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, নির্মাণ শ্রমিক হাসানুর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দ্বিতীয় প্রশাসন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন। কাজ করার সময় সেখানের সিঁড়ি থেকে পা পিছলে তিনি তৃতীয় তলায় পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসক বদিউজ্জামান বলেন, আঘাতের ফলে তার বাম পায়ের ওপরের অংশের বড় হাড় (ফিমার) ভেঙে গেছে বলে মনে হচ্ছে। এ জন্য তাকে অতিদ্রুত সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে গিয়ে এক্স-রে করে নিশ্চিত হওয়ার পর পরবর্তী চিকিৎসা দেওয়া যাবে।

উল্লেখ্য, এর আগেও একই ভবনে কাজ করার সময়  নির্মাণসামগ্রী গায়ে পড়ে ওবায়দুর রহমান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শ্রেণিকক্ষে কী পড়ানো হচ্ছে, ভিডিও কলে মনিটরিং করবে মাউশি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক স্বাস্থ্যসেবায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রস্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে সিদ্ধান…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে মানুষের ঢল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আজ আন্তর্জাতিক চকলেট দিবস, কেন এত জনপ্রিয় চকলেট—জানুন ইতিহাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্টে সিগন্যাল অমান্য করে পুলিশকে চাপা দেওয়া সেই কিশোর …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9