ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল, সেক্রেটারি ইউসুব

০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী

সভাপতি মাহমুদুল হাসান ও সেক্রেটারি ইউসুফ আলী © সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইউসুব আলী।

রবিবার (৫ জানুয়ারি) ক্যাম্পাস পার্শ্ববর্তী সাকসেস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ইবি শাখার সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয় এবং সেক্রেটারি মনোনীত করা হয়। এসময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, বিজ্ঞান সম্পাদক ডা. আবিদ হাসান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নব-নির্বাচিত সভাপতি এর পূর্বে যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, এইচ আর ডি সম্পাদক, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পরিচালক ও বঙ্গবন্ধু হল সভাপতির দায়িত্ব পালন করেছেন। এদিকে নব-মনোনীত সেক্রেটারি ইউসুব আলী এর আগে বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক, অর্থ সম্পাদক, সাহিত্য সম্পাদক ও সহকারী এইচ আর ডি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও প্রত্যাশা
  • ২১ মার্চ ২০২৬
আসন্ন সিরিজের জন্য দোয়া চাইলেন মুশফিক
  • ২১ মার্চ ২০২৬
পেটের স্বাস্থ্যের জন্য যেসব খাবার উপকারী
  • ২১ মার্চ ২০২৬
ডিজিটাল সালামীর যুগে ফিকে হচ্ছে নতুন টাকার উচ্ছ্বাস
  • ২১ মার্চ ২০২৬
ইরাকে গোয়েন্দা সদর দপ্তরে হামলা, এক কর্মকর্তা নিহত
  • ২১ মার্চ ২০২৬
রাজধানীতে ঈদ উৎসব: আনন্দ মিছিলে ফিরল হারানো ঐতিহ্য
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence