দাবি না মানলে বেরোবির প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

০৪ জানুয়ারি ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তিন দফা দাবি মেনে না নিলে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা৷ আগামীকাল রবিবারের (৫ জানুয়ারি) মধ্যে তিন দফা দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান শিক্ষার্থীরা।

আজ শনিবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে দাবিগুলো জানানো হয়।

দাবিগুলো হলো
>> ২৪-এর বিপ্লবে হামলাকারীদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে এবং তা প্রকাশ করতে হবে। অতি দ্রুত অপরাধীদের ব্যাপারে প্রশাসন থেকে মামলা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১০৮তম সিন্ডিকেট মিটিংয়ে প্রশাসন থেকে যে ৭২ জন অপরাধীদের নাম প্রকাশ করা হয়েছে, এর বাইরেও যেসব কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থী, যারা ২৪-এর বিপ্লবে হামলাকারী ছিলেন তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: নতুন বছরে বেরোবির শিক্ষার্থীদের প্রত্যাশা

>> ছাত্র সংসদের আগে বেরোবিতে অন্য কোনো নির্বাচন নয়। ৫ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদের ফুল রোড ম্যাপ ঘোষণা করে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

>> লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধের পরও বিভিন্নভাবে ক্যাম্পাস এ রাজনীতি চালুর অপচেষ্টা চালোনো হচ্ছে। লেজুরবৃত্তিক যেকোনো ছাত্ররাজনীতির কর্মকাণ্ডে যুক্ত থাকলে শাস্তির বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তা সিন্ডিকেট মিটিং এ পাস করতে হবে।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950