শিক্ষক সংকটে ধুঁকছে বাউবি আইন প্রোগ্রাম

০৩ জানুয়ারি ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৭ PM
বাউবির আইন প্রোগ্রাম

বাউবির আইন প্রোগ্রাম © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন প্রোগ্রামে চলছে শিক্ষক সংকট। বর্তমানে আইন প্রোগ্রামে একজন অধ্যাপক, দুজন প্রভাষকসহ মোট তিনজন শিক্ষক রয়েছেন। মাত্র তিনজন শিক্ষক দিয়ে আইন প্রোগ্রাম চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরাও নানা রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মূলত গেস্ট টিচার দিয়েই ৯০ শতাংশ ক্লাস নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা অধিকাংশ গেস্ট টিচারদের ক্লাস নেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের গাফিলতির অভিযোগ করছেন। তারা এ সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া জন্য কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করেছেন।

আইন প্রোগ্রামের ১০ম ব্যাচের শিক্ষার্থী শাহিন ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘একটি পাবলিক ইউনিভার্সিটিতে আইন প্রোগ্রামে মাত্র তিনজন শিক্ষক দিয়ে প্রোগ্রাম রান করা কঠিন হয়ে যায়। এত কম শিক্ষক থাকায় আমরা শিক্ষার্থীরা একদিকে যেমন বৈষম্যের শিকার হচ্ছি, অন্যদিকে আইন শিক্ষা নিয়ে হতাশায় ভুগছি। নিয়মিত ক্লাসের পাশাপাশি আমরা মুট কোর্ট, ডিবেটিং ক্লাব, প্রেজেন্টেশন ইত্যাদি সমস্যায় জর্জরিত। তাই শিগগিরই নতুন শিক্ষক নিয়োগ করে অনতিবিলম্বে এ সমস্যার সমাধানে কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করছি।’

উল্লেখ্য; বাউবিতে ৪ বছর মেয়াদি এলএল.বি (সম্মান) ও এলএল.এম প্রোগ্রাম চালু রয়েছে রয়েছে। নিয়মিত শিক্ষার্থীদের জন্য সেকশন এ (রবি-বুধ) ব্যাচ এবং অনিয়মিত, পেশাজীবী শিক্ষার্থীদের জন্য সেকশন বি (শুক্র-শনি) ব্যাচ রয়েছে।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950