জকসুর নীতিমালা অনুমোদন, শিগগিরই নির্বাচনী রোডম্যাপ

০২ জানুয়ারি ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) নীতিমালার চূড়ান্ত খসড়া অনুমোদিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় ও রাষ্ট্রপ্রতির আদেশ পেলেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন সিন্ডিকেটের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

তিনি বলেন, সিন্ডিকেটে গুরুত্বপূর্ণ এজেন্ডার মধ্যে একটি ছিল জকসুর নীতিমালা প্রসঙ্গে। যেহেতু আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এ ছাত্রসংসদ নির্বাচন নিয়ে কোনো ধারা বা বিধি নেই। তাই আজকে সিন্ডিকেটে অনুমোদিত নীতিমালাটি এখন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি হলে এটি আইন হিসেবে গৃহীত হবে।

উপাচার্য বলেন, আমরা আশা করি স্বল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি কর্তৃক জকসু নীতিমালাটি অধ্যাদেশ আকারে পাস হয়ে আসবে। এটা আসার সঙ্গে সঙ্গেই আমরা জকসু নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করতে পারব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সিন্ডিকেট শুরুর আগে আমরা আমাদের শিক্ষার্থী শহীদ সাজিদকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেছি। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের সব শহীদদের জন্য মাগফেরাত ও আহতদের জন্য সুস্থতা কামনা করেই সিন্ডিকেট সভা শুরু করা হয়।

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950