এবার শিক্ষার্থীকে মারধর করল জবি ছাত্রদল নেতাকর্মীরা

০২ জানুয়ারি ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
মো. জিহান

মো. জিহান © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হট্টগোল বাঁধলে এক শিক্ষার্থী ফোনে ভিডিও করছে ভেবে তাকে মারধর করে শাখা ছাত্রদল নেতা-কর্মীরা। বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী মো. জিহান। জিহান ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

জিহান বলেন, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই তলায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম। নিচে ছাত্রদলের ছেলেরা নিজেদের মধ্যে কথা-কাটাকাটি করছিল। আমার হাতে ফোন ছিলো। এটা দেখে তারা নিচ থেকে দোতলায় উঠে আমাকে চড়-থাপ্পড়, লাথি দেয়। 

তিনি আরও বলেন, তারা যখন আমাকে মেরেছে তখন আমি বারবার বলছিলাম আমার ফোন চেক করে দেখেন কোথাও ছবি আছে কিনা। ছবি থাকলে আপনারা আমারে মাইরেন। কিন্তু তারা আমার কথা শোনেনি। বিশেষ করে রায়হান নামের একজন সে খুবই বাজে ব্যাবহার করেছে। ওখানে আমার একটা মেয়ে ফ্রেন্ড ছিলো তাকেও মারতে গেছিলো ওরা।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি বারবার বলছি আমি জগন্নাথের স্টুডেন্ট। বাইরের কেউ না। তারা মনে করেছে আমি ক্যাম্পাসের বাইরের কেউ।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ছাত্রদলের সাবেক কমিটির সদস্য রায়হান বলেন, আমরা নিজেরা নিজদের বিষয় নিয়ে কথা বলছিলাম। তখন কয়েকজন দেখে যে ওই ছেলের ফোন এমনভাবে ধরে রেখেছে, মনে হচ্ছিল আমাদের ভিডিও করছে। তখন আমাদের কয়েকজন উপরে যায়। আমি পরে যাই। এ সময় তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। আমাদের ভিডিও করছিল কিনা জিজ্ঞাসা করলে সে আমাদের দিকে তেড়ে আসে। 

মারধর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ওই পরিস্থিতিতে হয়তো তার গায়ে হাত-পা লেগে যেতে পারে। আমি যখন জেনেছি সে আমাদের ক্যাম্পাসের, তখন তার কাছে যেয়ে সরি বলেছি। অভিযুক্ত সদস্য রায়হান জবি ছাত্রদলের সাবেক কমিটির সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লার অনুসারী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, এ বিষয়ে আমার অবগত না। ভুক্তভোগী আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। সে অভিযোগ করলে আমরা পরবর্তীতে ব্যবস্থা নিব।

ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষককে স্থায়ী বহিষ্কার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি আশেক মাহমুদ কলেজের হল থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বনভূমি দখল করে স্থাপনা, অভিযানে ৪ একর জমি উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: কাঠগড়ায় দাঁ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9