ইবি ছাত্রলীগের সহসভাপতি মামুনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

৩১ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
 মামুন অর রশিদ

মামুন অর রশিদ © টিডিসি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার দায়ে অভিযুক্ত নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সহসভাপতি মামুন অর রশিদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মামুন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় আহত আরমান মীর কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ৩০ অক্টোবর একটি মামলা করেন। ওই মামলায় নিষিদ্ধঘোষিত ইবি ছাত্রলীগের সহসভাপতি মামুন অর রশিদকে ১৮ নম্বর আসামি করা হয়।

আরও পড়ুন: ২০২৪ সালে ইবি প্রশাসনে নতুন মুখ যারা

ওই মামলায় জামিন নিতে আজ কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে মামুন। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়।

স্পারসো পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
হাসপাতাল চালুর দাবিতে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদ…
  • ২৮ জুন ২০২৬
চিকিৎসা ব্যয় নিয়ে তৈরি হওয়া বিতর্কের ব্যাখ্যা দিলেন সাবেক উ…
  • ২৮ জুন ২০২৬
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপের মামলায় চার্জগঠন শুনানি ১…
  • ২৮ জুন ২০২৬
অবসর ভাতা ৬ মাসের মধ্যে পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে যা বললেন …
  • ২৮ জুন ২০২৬
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
  • ২৮ জুন ২০২৬