থার্টিফার্স্ট নাইটে আতশবাজি নিষিদ্ধ করলো বেরোবি প্রশাসন

৩১ ডিসেম্বর ২০২৪, ১২:০২ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) © সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি এবং সাউন্ডবক্স বাজানো নিষিদ্ধ করলো রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। সোমবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ‘ইংরেজি নববর্ষ ২০২৫ উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে আগামী ৩১ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। উক্ত সময় ক্যাম্পাসে আতশবাজি ও সাউন্ড বক্স বাজানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।’ 

এছাড়াও বিজ্ঞপ্তিতে, সকল শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র সঙ্গে রাখার আহ্বান করা হয়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেও যদি কোন বহিরাগত ধরা পড়ে তাহলে সংরক্ষিত এলাকায় প্রবেশের দায়ে তাকে তিন দিনের জেলে দেওয়া হবে। আর সম্পূর্ণভাবে নিষেধ করার পরেও যদি কোন শিক্ষার্থী  থার্টিফার্স্ট নাইটে আতশবাজি এবং বক্স বাজায় তাহলে প্রশাসনের পক্ষ থেকে আমরা তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।

ট্যাগ: প্রক্টর
ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের…
  • ২৮ জুন ২০২৬
বাবার কবর খুঁড়তে গিয়ে প্রতিবেশীদের হামলায় ভাই-বোন জখম, গ্রে…
  • ২৮ জুন ২০২৬
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত থাকবে: শি…
  • ২৮ জুন ২০২৬
নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু কবে, জানালেন শিক্ষামন্ত্রী
  • ২৮ জুন ২০২৬
রাউন্ড অব ৩২-এ কে কার মুখোমুখি, কার খেলা কখন
  • ২৮ জুন ২০২৬
জেলা প্রশাস‌কের হস্ত‌ক্ষে‌পে রক্ষা পে‌ল শতবর্ষী বটগাছ
  • ২৮ জুন ২০২৬