ক্লাসে ফিরতে চেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যের দীর্ঘ স্ট্যাটাস

২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
অধ্যাপক হাছানাত আলী

অধ্যাপক হাছানাত আলী © ফাইল ছবি

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে নতুন বছর থেকে ক্লাস শুরু করতে চেয়েছিলেন উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। দায়িত্ব নিয়ে তিনি সেই ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে বিষয় খোলার বিষয়ে ইতিবাচক সাড়া মেলেনি। আর এতেই হতাশা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে উপাচার্য অধ্যাপক হাছানাত আলী তার ব্যক্তিগত ফেসবুকে পোস্টটি করেন।

ফেসবুকে দেওয়া দীর্ঘ স্ট্যাটাস অধ্যাপক হাছানাত লিখেছেন, ‌‘অনেক আশা নিয়ে গত অক্টোবর মাসের ৭ তারিখে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলাম। শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করার পর তৎকালীন শিক্ষা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি এবছর থেকেই গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে একাডেমিক কার্যক্রম শুরু করার পরামর্শ দিয়েছিলেন। তাঁর উৎসাহে অনুপ্রাণীত হয়ে আমি যোগদানের ঠিক ১০ দিনের মাথায় গত ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বরাবর চারটি অনুষদের অধীনে ৬টি বিষয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার অনুমোদন চেয়ে আবেদন করেছিলাম। 

আশায় ছিলাম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনক্রমে চলতি শিক্ষা বছর থেকেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারব। একাডেমিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নওগাঁ শহরে ৭তলা বিশিষ্ঠ একটি  অস্থায়ী একাডেমিক ভবনের ব্যবস্থাও করে রেখেছিলাম। নওগাঁর একজন দানশীল ব্যক্তির আর্থিক সহায়তায় এক হাজার পাঠ্য পুস্তক সম্বলিত একটি লাইব্রেরি ও ৫০টি কম্পিউটার সম্মৃদ্ধ একটি কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার সকল প্রস্ততি নিয়ে রেখেছিলাম। একটি ব্যাংকের আর্থিক সহায়তায় ৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ক্লাস রুমের জন্য ৬টি ল্যাপটপ সংগ্রহ করার প্রক্রিয়া অনেকটাই সম্পন্ন করে ফেলেছি। অন্য আরেকটি ব্যাংকের সহায়তায় একটি স্টাডি সেন্টার ও আরেকটি ব্যাংকের সহায়তায় আইটি সেন্টার স্থাপনের প্রস্তাবটি সংশ্লিষ্ট ব্যাংক দু’টির সক্রিয় বিবেচনাধীন রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট গঠনের কাজ শেষ করে ফেলেছি। ৫০ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের মাস্টারপ্লান তৈরীর কাজ শুরু করেছি। এ লক্ষ্যে একটি লিখিত প্রস্তবনা ইউজিসিতে দাখিল করেছি। গত আড়াইটি মাস দিনরাত একাকার করে কাজ করেছি, শুধু শিক্ষক হিসেবে ক্লাসরুমে ফিরে যাব বলে। আমার বড় পরিচয় আমি একজন শিক্ষক। আমি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ফিরে যেতে চাই। অত্র অঞ্চলের শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার জানা যে, গত ১৮টি বছর বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটকে চরমভাবে বঞ্চিত করা হয়েছে। 

প্রকাশ্যে প্রতিজ্ঞা করছি, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করব, মেধাবীরা শিক্ষক হবেন, মেধার চর্চা হবে। আমি হাল ছাড়িনি, আশাহতও হইনি, বুকভরা আশা নিয়ে এখনও একটি ভালো সংবাদের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দিকে তাকিয়ে আছি।’

মানিকগঞ্জে ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের…
  • ০৫ নভেম্বর ২০২৬
সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950