বিজয় দিবসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিজয় র‍্যালি

১৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM
ছাত্রদলের বিজয় র‍্যালি

ছাত্রদলের বিজয় র‍্যালি © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে বিজয় র‍্যালি আয়োজনের মধ্যে দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় র‍্যালিটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা থেকে শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্ক ও লক্ষ্মীবাজার এলাকা ঘুরে পুনরায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এসে র‍্যালিটি শেষ হয়।

র‍্যালি শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, দীর্ঘদিন পর আমরা এই ক্যাম্পাসে একত্রে বিজয় দিবস উদ্‌যাপন করছি। ফ‍্যাসিস্টমুক্ত এই দেশে এটাই আমাদের প্রথম বিজয় দিবস। তাই আজকের এই বিজয় দিবসে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে উদ্‌যাপন করছি।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি। তারপর দীর্ঘ ১৫ বছর এই স্বাধীনতাকে কুলন্ঠিত করে শেখ মুজিব বাহিনী সারা বাংলাদেশে বিশেষ করে প্রতিটি ক্যাম্পাসে রাম রাজত্ব তৈরি করেছিল। ২০২৪এ এসে সেই স্বৈরাচার হাসিনাকে পরাজিত করে আমরা আমাদের গণতন্ত্র ফিরে পেয়েছি।

র‍্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহীম কবির মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল ও সাংগঠনিক সম্পাদক সামসুল আরেফিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের দেয়াল লিখন, শিক্ষার্থ…
  • ২৩ এপ্রিল ২০২৬
যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬